দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১০ লাখ ৩৭ হাজার ১০৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪৮ ঘণ্টায় ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত বিওপির সদস্যরা মাদক পাচার ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি জানায়, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্যের অবৈধ পাচার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
কেএম