দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিস্তির টাকা আদায় করতে গিয়ে নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। ওই ব্যাংক কর্মকর্তার নাম রওশন হাবিব রাজু। তিনি গ্রামীন ব্যাংক গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শাখার পাটগাতী ইউনিয়ন সেন্টার ম্যানেজার।
জানা যায়, ঋণের কিস্তির টাকা আদায় করতে গ্রামীন ব্যাংকের সেন্টার ম্যানেজার রাজু বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ওই নারীর বাড়িতে যান। তখন তিনি কিস্তির টাকা দিয়ে দেন। পরে রাজু পানি খেতে চান। পানি দেওয়ার জন্য ভুক্তভোগী ঘরে প্রবেশ করলে রাজু তাকে শ্লীলতাহানি করেন।
এরপর ভুক্তভোগীর স্বজনরা গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখা ম্যানেজার জয়দেব ঘোষকে বিষয়টি অবহিত করেন। ঘটনাটি মীমাংসার জন্য অভিযুক্ত রাজুকে সঙ্গে নিয়ে জয়দেব ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগাতী বাজার বণিক সমিতি কার্যালয়ের সামনে আসেন। এ ঘটনা জানতে পেরে সেখানে উপস্থিত লোকজন রাজুকে গণপিটুনি দেন। পরে ব্যাংকের অন্য কর্মকর্তারা তাকে সেখান থেকে নিয়ে যান।
এ বিষয়ে গ্রামীন ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জয়দেব ঘোষ জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দেখছেন। আহত রাজু সুস্থ হওয়ার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এফএইচ