• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

টয়লেটে গলায় কাপড় পেঁচানো অবস্থায় পড়ে ছিল হাসির লাশ

দেশ টিভি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৩, ১৫:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

পিরোজপুরে টয়লেটে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় এক গৃহবধূ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে পিরোজপুর পৌরসভার উত্তর শিকারপুর মহল্লার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার হওয়া গৃহবধূর নাম হাসি রানী ঘরামী (৫৫)। তিনি উত্তর শিকারপুর মহল্লার সত্যেন্দ্র নাথ ঘরামীর স্ত্রী।

সত্যেন্দ্র নাথ ঘরামী বলেন, তার স্ত্রীর লাশ গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় টয়লেটের মেঝেতে পড়ে ছিল। কিন্তু তার কানের স্বর্ণালংকার পাওয়া যায়নি। এতে মনে হচ্ছে, চুরি করতে এসে দুর্বৃত্তরা তার স্ত্রীকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ঘরের সামনের দরজা সব সময় ভেতর থেকে বন্ধ রাখা হয়। তিনি বাড়িতে গিয়ে দরজায় শব্দ করার পর হাসি দরজা খুলতেন। ধারণা করা হচ্ছে, পরিচিত কেউ বাড়িতে আসায় দরজা খুলে দিয়েছিলেন হাসি। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসি বাসায় একা ছিলেন। সন্ধ্যার দিকে গৃহকর্মী নমিতা রানী বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের সামনের দরজা খোলা। এ সময় নমিতা ঘরে ঢুকে হাসিকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে হাসির মরদেহ টয়লেটের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় নমিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এইউ

  • পিরোজপুর
  • হাসি রানী ঘরামী
  • টয়লেট
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।