দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ জব্দের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিকআপচালকের বিরুদ্ধে চুরির মামলা করার অভিযোগে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় পিকআপচালক ও স্থানীয়রা অবরোধ করেন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
এর আগে বুধবার গভীর রাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য একটি পিকআপ ভাড়া করে হাসপাতাল কর্তৃপক্ষ—এমন অভিযোগ রয়েছে। পরে ওষুধগুলো ভূঞাপুর এলাকায় যমুনা নদীতে ফেলার সময় পিকআপটি আটক করা হয়।
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ পিকআপচালকের বিরুদ্ধে চুরির মামলা করে। এলাকাবাসীর দাবি, প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে তারা সড়ক অবরোধ করেন।
এমএম/