দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ।
বুধবার (২৬ আগস্ট) ফুলবাড়ী ট্র্যাজেডির দুই দশক উপলক্ষে আয়োজিত শোক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী আন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। দিনটি স্মরণে ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকাল ৯টার দিকে ফুলবাড়ীবাসীর ব্যানারে দোকানপাট বন্ধ রেখে লাঠি মিছিল ও শোক মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুরতুজা সরকার মানিক।
পরে সকাল ১০টার দিকে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে আনু মোহাম্মদসহ বিভিন্ন সংগঠনের নেতারা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আনু মোহাম্মদ বলেন, “ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য একটি বিশ্বাসঘাতকতা ও অত্যন্ত দায়িত্বহীন বক্তব্য।”
তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের সময়ে ফুলবাড়ীতে গণঅভ্যুত্থান হয়েছিল। আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার জনগণের সঙ্গে একটি চুক্তি করেছিল। সেই চুক্তির ঐতিহাসিক মূল্য অনেক বেশি।
বিভিন্ন সময়ে এশিয়া এনার্জি ও তাদের সহযোগীদের কারণে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, “খালেদা জিয়ার পুত্র যখন প্রধানমন্ত্রী, তখন আবারও সেই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গের পানি, সম্পদ, আবাদি জমি ও জনবসতি ধ্বংস করে কয়লা উত্তোলনের দিকে নজর দেওয়া অত্যন্ত হতাশাজনক।”
তার ভাষ্য, তাদের দৃষ্টিতে ফুলবাড়ী যেন শুধু কয়লার জায়গা। এখানকার মানুষ, কৃষিজমি, পানি ও পরিবেশের কোনো মূল্য তাদের কাছে নেই।
এদিকে ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফুলবাড়ীবাসীর পক্ষে খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক।
তিনি বলেন, খনি বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়ার সরকারের সঙ্গে ফুলবাড়ীবাসীর যে চুক্তি হয়েছিল, বর্তমান সরকারকে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে।
যে আই