দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে পানিতে ডুবে মো. ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চটকির সাঁকো এলাকায় পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। ইউনুস ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
শিশুটির মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে পরিবারের খোঁজ নিতে সেখানে যান লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা এড়াতে শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যে আই