দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা জনি মিয়াকে (৩৫) প্রকাশ্যে ছুরিকাঘাতে পায়ের রগ কেটে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— তালশহর গ্রামের আজহার শেখের ছেলে আজিম শেখ (৩৫) ও একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (৩২)।
এর আগে বুধবার (১৬ আগস্ট) রাতে নিহতের বাবা মকসেন মিয়া বাদী হয়ে উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু সামা ও তার ছেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আমির হোসনসহ ১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। বাবা-ছেলে দুজনই আওয়ামী লীগ নেতা এবং দলের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার তালশহর বাজারের অদূরে যুবলীগ নেতা জনি মিয়া ও তার চাচাত ভাই আউয়াল মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় জনি মিয়ার দুই পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। আউয়ালকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে জনি মিয়া মারা যান।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, এ ব্যাপারে ১৫ জনকে আসামি করে একটি হত্যা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
আরএ