দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট-হবিগঞ্জ রুটের বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে যাত্রাবিরতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টার কর্মসূচিতে বক্তারা শ্রীমঙ্গলে বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পর্যটন ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি শহর। প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসার কাজে শ্রীমঙ্গল থেকে বিপুলসংখ্যক মানুষ সিলেট ও হবিগঞ্জে যাতায়াত করেন। কিন্তু বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে না থামায় শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে সিলেট-হবিগঞ্জ বিরতিহীন বাসের নির্ধারিত যাত্রাবিরতির তালিকায় শ্রীমঙ্গলকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
মানববন্ধনে নেতৃত্ব দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে, সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
যে আই