দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
পরে মিছিলকারীরা ধাওয়া দিলে মোল্লা শাহিনের সমর্থকেরা সেখান থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে মোল্লা শাহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সত্য নয়। গ্রুপিং রাজনীতির কারণে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নৌপথে ইজারা আদায় ও চাঁদাবাজির অভিযোগে দুই পক্ষই থানায় মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুই পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং তদন্ত চলছে।
যে আই