• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা

আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘিরে মাগুরায় উৎকণ্ঠা

মাগুরা প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘিরে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত শিশুটির পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বছরের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় শিশু আছিয়া। ওই রাতেই বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সাড়ে ১১টায় উচ্চ আদালতে মামলার রায়কে কেন্দ্র করে আছিয়ার পরিবারসহ মাগুরার মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও তারা এখনো কাঙ্ক্ষিত বিচার পাচ্ছেন না।

আছিয়ার মা আয়েশা আখতার বলেন, আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি চাই হিটু শেখের ফাঁসির রায় বহাল থাকুক এবং দ্রুত তা কার্যকর করা হোক। সঠিক তদন্ত ছাড়া যদি সে ছাড়া পেয়ে যায়, তাহলে অপরাধীরা আরও উৎসাহিত হবে। আমার মনি আছিয়ার আত্মার শান্তির জন্য আমি এই রায়ের কার্যকর চাই।

তিনি আরও অভিযোগ করেন, দেড় বছর হয়ে গেলেও বিচারপ্রক্রিয়া শেষ হয়নি। হিটু শেখের ছেলে সজীবকে এখনো আমাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখি। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

আছিয়ার নানী বলেন, আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতিকে ফিরিয়ে দিক। নাতিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।

স্থানীয় বাসিন্দা চন্দ্রনা মজুমদার বলেন, আছিয়ার মতো একটি শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এ মামলায় সঠিক বিচার নিশ্চিত হলে মানুষের আইনের প্রতি আস্থা আরও বাড়বে।

এলাকাবাসীর দাবি, আছিয়ার ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তাদের ভাষ্য, অপরাধীরা যদি আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, তাহলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।

অন্যদিকে, প্রধান আসামি হিটু শেখের পরিবারের দাবি, তিনি কোনো অপরাধ করেননি। তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, মাশরাফি বহিষ্কার

হাঁস-মুরগির দোকানেই পাত্র-পাত্রী খোঁজার গল্প

কুড়িগ্রামে সার লুট: অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

হিটু শেখের স্ত্রী জায়েদা বেগম বলেন, আইনের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা আশা করি, সবকিছু সঠিকভাবে তদন্ত ও বিচার-বিশ্লেষণ করেই আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

আছিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী রায় ঘোষণার তারিখ ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। তবে রায় ঘোষণায় বিলম্ব হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।

কেএম

  • আছিয়া হত্যা
  • মাগুরা
এ সম্পর্কিত আরও খবর
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা
মাগুরায় অসহায় ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তার চেক
মাগুরায় অসহায় ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তার চেক
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে ১৬ কোটি টাকার সেতু
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে ১৬ কোটি টাকার সেতু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।