দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরায় ৪৩ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে আর্থিক ও চিকিৎসা সহায়তাও রয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
চেক গ্রহণকারী চিন্ময় সাহা বলেন, ‘আমি অসহায় ও প্রতিবন্ধী। আমাকে খুঁজে বের করে ডেকে এনে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
তিনি বলেন, অসহায় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন, সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এ সহায়তার মধ্যে আর্থিক ও চিকিৎসা সহায়তাও রয়েছে।
যে আই