দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে বেলায়েত মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তৈরি করা মিষ্টির মধ্যে পোকাও পাওয়া যায়।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নৈকাঠী এলাকার বেলায়েত মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। অভিযানকালে দোকানে তৈরি মিষ্টির মধ্যে পোকা পাওয়া যায়। এ সময় খাদ্যপণ্য তৈরিতে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা না মানার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. বেলায়েত হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব বলেন, খাদ্যপণ্য তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, বেলায়েত মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই