দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলা।
বুধবার সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে গুরুত্ব দিতে হবে।
মেলায় ১০টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে প্রায় ৪০০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রাখা হয়েছে। সাত দিনব্যাপী এ মেলায় গাছপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষেরও আগ্রহ দেখা গেছে।
আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
যে আই