দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন। এতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপির সব কর্মসূচিতেও সংগঠনটির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে দ্রুত বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন।
যে আই