দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (উপবন সংরক্ষক) মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। মেলায় ১৮টি নার্সারির স্টল রয়েছে।
পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এমএস/