দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে সাত দিনব্যাপী বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
উদ্বোধনের আগে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলায় ১৫টি স্টল রয়েছে। এসব স্টলে ফল, ফুল, বনজ ও ঔষধি গাছসহ প্রায় সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
এমএম/