• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট

পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে প্রধানমন্ত্রীর কাছে ‘ষড়যন্ত্রের বিচার’ চাইলেন এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি
  ১৯ আগস্ট ২০২৬, ০৮:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

তৃণমূলের একাংশের সমালোচনার জবাবে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নিজের বিরুদ্ধে চলা ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ বিচার চেয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস উচ্চবিদ্যালয় মাঠে আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাবুল।

রোকন উদ্দিন বাবুল বলেন, সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। তাদের তৃণমূলের নেতা না বলে যারা নিজেদের তৃণমূল দাবি করে তাঁকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।

তিনি বলেন, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি অযোগ্য এবং তাঁকে পদত্যাগের নির্দেশ দেন, তাহলে এক মুহূর্তও দেরি না করে পদত্যাগ করবেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করে এমপি বাবুল বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাঁর আকুল আবেদন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে চলা দীর্ঘদিনের রাজনৈতিক চক্রান্তের বিচার করা হোক।

তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সময়ও একটি মহল নানা ধরনের চক্রান্ত ও সমালোচনা করেছিল। তবে দলীয় নেতৃত্ব সঠিক তদন্তের মাধ্যমে তাঁকে মনোনয়ন দিয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পরও ওই মহল থেমে নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড শুধু তাঁর ব্যক্তিগত ক্ষতি করছে না, দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাবুল বলেন, কোনো অপশক্তি বা চক্রান্তকারী যেন দলের আদর্শ, নেতাকর্মীদের ঐক্য ও তাঁর মর্যাদা ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এর আগে সভার শুরুতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূলের কয়েকজন নেতা অভিযোগ করেন, নির্বাচনের আগে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পাওয়ার পর স্থানীয় বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তাদের দাবি, দলীয় কোন্দল ও অসহযোগিতার মধ্যেও রোকন উদ্দিন বাবুল নির্বাচনে জয়ী হন। পরে তাঁর উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে ফেরত দিলেন গ্যাস সিলিন্ডার

টাঙ্গাইলে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

তৃণমূল নেতারা ওই ব্যক্তিদের দল থেকে বয়কটের দাবি জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন।

অনুষ্ঠানে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএস/

  • লালমনিরহাট
এ সম্পর্কিত আরও খবর
দলবদলে কুচক্রীদের অপপ্রচার, লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
দলবদলে কুচক্রীদের অপপ্রচার, লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী
জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।