দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এটি নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭টিতে।
ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্ত অনুযায়ী, এর সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বা ভাড়া করা কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীনে অন্তত ছয়টি বিভাগ থাকতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে যেকোনো তফসিলি ব্যাংকে কমপক্ষে দেড় কোটি টাকা জমা রাখতে হবে। এ ধরনের মোট ৩১টি শর্ত পূরণ করতে হবে বিশ্ববিদ্যালয়টিকে।
ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামান বলেন, বিশ্ববিদ্যালয়টি শুধু ডিগ্রি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দক্ষ মানবসম্পদ, আধুনিক গবেষণা ও তরুণ উদ্যোক্তা তৈরির একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি কাজ করবে। এর মূল দর্শন নির্ধারণ করা হয়েছে—শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে কর্মসংস্থান।
বাংলাদেশে ১৯৯২ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া শুরু হয়।
এর আগে ঠাকুরগাঁওয়ে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।
এমএস/