দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির সুগন্ধা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সদর উপজেলার নয়টি দল অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নয়টি নৌকা অংশ নেয়। ঢাক-ঢোলের তালে প্রতিযোগীরা বৈঠা চালিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে দর্শনার্থীরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ দেন।
প্রতিযোগীদের নিরাপত্তায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল নৌপথে দায়িত্ব পালন করে। লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে নৌকা বাইচটি মিনিপার্ক সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিযোগিতায় মাহবুব সিকদারের নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ প্রথম, চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ তৃতীয় স্থান অর্জন করে।
পরে মিনিপার্ক এলাকায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
যে আই