দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চার মাসব্যাপী কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ফিতা কেটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
বিজিবি জানিয়েছে, আগামী ২ আগস্ট প্রশিক্ষণের ক্লাস শুরু হবে। ১৯ নভেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার প্রায় একশ শিক্ষিত বেকার যুবক-যুবতী অংশ নেবেন।
প্রশিক্ষণে কম্পিউটার পরিচিতি, কম্পিউটার পরিচালনা ও ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট), গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই জনকল্যাণমূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সীমান্ত এলাকায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিজিবির এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যে আই