• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

শোক দিবসের অনুষ্ঠানে সাঈদীর জন্য দোয়া, ইমামসহ গ্রেপ্তার ২

দেশ টিভি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৩, ১৭:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাতের সময় সদ্যপ্রয়াত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া চান এক ইমাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনার পর মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই ইমামসহ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে রাতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।

এর আগে মঙ্গলবার বিকেলে শহরের তাজের মোড় শহীদ মিনার চত্বরে নওগাঁ পৌর আওয়ামী লীগের ব্যানারে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠান হয়। সেখানেই ওই ইমাম সাঈদীর জন্য দোয়া চান। ঘটনার কিছু পর সন্ধ্যার দিকে দুইজনকে থানায় নেয় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন। তার গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলায়। অপর গ্রেপ্তার হাফিজুর রহমান তাজের মোড়ের রড-সিমেন্ট ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা ও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর আওয়ামী লীগের ব্যানারে শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মোনাজাতের শেষ মুহূর্তে এসে ইমাম মোয়াজ্জেম হোসেন সদ্যপ্রয়াত সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়া শুরু করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে সাঈদীর জন্য দোয়া চাইতে নিষেধ করেন। পরে নেতাকর্মীদের তোপের মুখে ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ তাকে সাঈদীর মৃত্যুতে দোয়া পাঠের জন্য বলেছেন বলে ওই ইমাম জানান।

নাম প্রকাশে না করার শর্তে কয়েকজন জানান, এই ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে মোয়াজ্জেম হোসেন ও হাফিজুর রহমানকে থানায় নিয়ে যায়।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ার ইলিয়াস রেজা তুহিন। তিনি বলেন, মোনাজাত চলাকালে হঠাৎ ওই ইমাম আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীর মৃত্যুতে দোয়া করেন। তাৎক্ষণিক ওই ইমামের এমন কাণ্ড দেখে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন, ক্ষোভ তৈরি হয়।

তিনি আরও বলেন, আমরা সারাদিন শোক দিবসের অনেকগুলো প্রোগ্রাম করেছি। এই একটি ঘটনায় আমরা বিব্রত।

পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক রতন বলেন, শোক দিবসের অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সাঈদীর মৃত্যুতে দোয়া করেছেন ইমাম। ওই ঘটনার পর পুলিশ তাকে থানায় নিয়েছে। কী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখনো পর্যন্ত সে বিষয়ে আমরা কিছু জানতে পারিনি।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, আগের একটি বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় সন্ধ্যায় তাদের থানায় নিয়ে আসা হয়। মামলার বাদী পুলিশ। রাতে ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

জেবি

  • রাজশাহী
  • ঈমাম
  • সাঈদী
  • দোয়া
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামিসহ আটক ২
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামিসহ আটক ২
নাটোর-২ আসনে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির প্রার্থী ড. নুরন্নবী
নাটোর-২ আসনে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির প্রার্থী ড. নুরন্নবী
বগুড়ায় শীতার্তদের মধ্যে পুলিশের শীতবস্ত্র বিতরণ
বগুড়ায় শীতার্তদের মধ্যে পুলিশের শীতবস্ত্র বিতরণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।