দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামে শিশু সাহিদুল ইসলাম শাওন হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শাহরাস্তির আয়নাতলী-পেরুয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
শিশুটির বাবা শামছুল হক বলেন, ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। তাঁর দাবি, তাঁর ছেলে শাওন স্থানীয়দের কাছে তার মা সালমা বেগমের পরকীয়ার বিষয়টি জানিয়ে দিয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে সালমা বেগম পরিকল্পিতভাবে শাওনকে হত্যা করেন এবং পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, শাওনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম, আবুল বাশার, ইমান হোসেন, সাহের আলম, মৌলভী আনিছুর রহমান, সোহান হোসেন, সোহাগী বেগম, বিউটি বেগম, ঝর্ণা বেগমসহ অনেকে।
এদিকে, মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দ্রুত ও সুষ্ঠু তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর শাওনের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা করেন।
এমএস/