দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার সকালে জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া, বিশেষ প্রার্থনাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছেন দলীয় নেতাকর্মীরা।
এমএস/