দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও হ্যারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নগরের কেন্দ্রীয় জামে কসাই মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রশক্তি। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
একই দাবিতে বিকেল ৪টার দিকে নগরের সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হ্যারিকেন মিছিল করে মহানগর ছাত্রশক্তি। এ সময় নেতা-কর্মীদের হাতে হ্যারিকেন দেখা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল ও গ্যাসের সংকট। অতিপ্রয়োজনীয় খাতগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সঠিক ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান তারা।
জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও দাবি জানান ছাত্রশক্তির নেতারা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্ত, সাওম সরদার, হাফেজ শফিউল্লাহ, মো. রেফায়েত ও মো. আদনানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
যে আই