দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে ঝটিকা মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভুরুলিয়ার রাহাতুল্লার মোড় থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শ্যামনগর উপজেলা যুবলীগের ব্যানারে আয়োজিত মিছিলের ভিডিও নেতাকর্মীরা নিজেদের ফেসবুকে পোস্ট করেন।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির বলেন, সন্ধ্যায় বিষয়টি তার নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপনে মিছিল করেছেন। এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আগে থেকেই প্রশাসনকে জানানো হয়েছিল। তারপরও মিছিল বের হওয়া দুঃখজনক। এ বিষয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, তিনি ছুটিতে রয়েছেন। বিষয়টি শুনেছেন। অনেক সময় পুরোনো ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই