দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত বুধবার (১২ আগস্ট) সকালে সে বাড়ির পাশের একটি দোকানে কিছু কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে বাতেন তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ঘাসখেতে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত বাতেন পালিয়ে যায়।
এ ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টায় বেলকুচি থানা পুলিশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত বাতেনকে গ্রেপ্তার করে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। এর পরিপ্রক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেএম