দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।
সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার। এ ছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা সহযোগিতা করেন।
জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের সময় অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’
এমএম/