দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠান সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে মানিকগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতি এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে শুশ্রুষা হেলথ কেয়ার সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়। দারুস সালাম ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়। এছাড়া নগর ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আদেশ দেন।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার বলেন, জনস্বার্থে জেলার স্বাস্থ্যখাতকে আরও সুশৃঙ্খল করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নিয়ম-নীতির ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যে আই