দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহরের বেবী প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে শাটার ও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানগুলো থেকে নগদ টাকা, দেশি-বিদেশি থ্রি-পিস ও বিভিন্ন ধরনের কাপড় নিয়ে গেছে চোরেরা। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানান ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন।
চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জেন্স গ্যালারি, নিউ ফ্যাশন, প্লাস পয়েন্ট, বিভা গার্মেন্টস, মহনা গার্মেন্টস ও প্লাস গার্মেন্টস।
প্লাস গার্মেন্টসের মালিক মোহাম্মদ কবির হোসেন বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সকালে ফোনে মার্কেটে চুরির খবর পেয়ে এসে দেখেন, তার দোকানসহ মোট ছয়টি দোকানের শাটার ও তালা ভাঙা। দোকানের ক্যাশবক্স থেকে নগদ টাকা নেওয়ার পাশাপাশি কাপড়ও চুরি হয়েছে।
বেবী প্লাজা মার্কেট কমিটির সভাপতি নান্নু মুন্সি বলেন, একটি সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন।
মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক রাজা বলেন, শুধু বেবী প্লাজায় ছয়টি দোকানেই নয়, মঙ্গলবার রাতে চৌরঙ্গী মোড়ের শিমুল স্টোরেও চুরি হয়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকান পরিচালনা করেন। একটি দোকানে চুরি হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর ঘুরে দাঁড়ানোর শক্তি থাকে না।
তিনি বলেন, বেবী প্লাজা মার্কেট থানার কাছাকাছি এবং রাতে সেখানে নিরাপত্তাকর্মী ও পুলিশের পাহারা থাকে। এরপরও কীভাবে চুরি হলো, তা ব্যবসায়ীদের বোধগম্য নয়। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
যে আই