• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • নড়াইল
  • নড়াইল সদর

নড়াইলে এক প্রতিষ্ঠানের ১৮ শিক্ষার্থীই অকৃতকার্য, সবাই ইংরেজিতে ফেল

নড়াইল প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২৬, ১২:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

নড়াইলের সদর উপজেলার পেড়লী দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। এর মধ্যে ১২ জন নিয়মিত ও ছয়জন অনিয়মিত শিক্ষার্থী। আশ্চর্যের বিষয়, ১৮ শিক্ষার্থীর সবাই ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। পেড়লী দাখিল মাদ্রাসার ১৮ পরীক্ষার্থীর মধ্যে ১১ জন ছাত্রী ও সাতজন ছাত্র। শিক্ষার্থীদের দাবি, অন্যান্য বিষয়ে ভালো ফল করলেও ইংরেজিতে সবাইকে অকৃতকার্য দেখানো হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছে। তারা খাতা পুনর্নিরীক্ষণের দাবি জানিয়েছেন।

মাদ্রাসার শিক্ষার্থী তুশি খাতুন বলেন, ‘আমি আগে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পেয়েছি। দাখিল পরীক্ষায়ও ভালো পরীক্ষা দিয়েছি। সব বিষয়ে ভালো ফল করলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছি। অঙ্ক পরীক্ষা কিছুটা খারাপ হয়েছিল, কিন্তু ইংরেজিতে কীভাবে ফেল করলাম বুঝতে পারছি না। আমি ফল পুনর্নিরীক্ষণের আবেদন করব।’

আরেক শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, ‘আমি সব শ্রেণিতে প্রথম বা দ্বিতীয় হয়েছি। দাখিল পরীক্ষাও ভালো হয়েছে। কিন্তু ইংরেজিতে শুধু আমি নই, আমাদের সবাইকে অকৃতকার্য দেখানো হয়েছে। সবাই ইংরেজিতে ফেল করায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।’

সুমাইয়ার মা রিমা বেগম বলেন, ‘আমার মেয়ে সব সময় ভালো ফল করেছে। দাখিল পরীক্ষায় ইংরেজিতে ফেল দেখানো হয়েছে, এটা হতে পারে না। সবাই একসঙ্গে ইংরেজিতে ফেল করায় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। খাতা ঠিকমতো মূল্যায়ন করা হয়নি।’

পেড়লী দাখিল মাদ্রাসার সুপার মো. আশরাফুজ্জামান বলেন, মাদ্রাসাটিতে ১৭ জন শিক্ষক রয়েছেন। ১৮ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়া দুঃখজনক। বিগত বছরগুলোতে এ মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কেন এবার সবাই অকৃতকার্য হয়েছে, তা অনুসন্ধানে শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে বৃহস্পতিবার সভা করা হবে।

নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, পেড়লী দাখিল মাদ্রাসার সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়া দুঃখজনক। তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। অকৃতকার্য ও দুর্বল ফল করা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে আগামীতে ফল উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

বরিশাল আদালতে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক

১৫ শিক্ষকের বিপরীতে ৫ পরীক্ষার্থী, পাস করেনি একজনও

আটঘরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মিনি পেট্রোল পাম্পসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষতি

ইংরেজিতে সবাই অকৃতকার্য হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীরা হয়তো বিষয়টি ভালোভাবে বুঝে উত্তর দিতে পারেনি। তবে বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।

এমএম/

  • পেড়লী দাখিল মাদ্রাসা
  • পাশ করেনি কেউই
  • নড়াইল
এ সম্পর্কিত আরও খবর
নড়াইলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ডোপটেস্ট: ডিআইজি
নড়াইলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ডোপটেস্ট: ডিআইজি
নড়াইলে বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু
নড়াইলে বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু
নড়াইলে ছদ্মবেশে অভিযান,আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার
নড়াইলে ছদ্মবেশে অভিযান,আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।