দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের তানভীর বেন্দা গ্রামের আজগর আলীর ছেলে। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দা গ্রামে বাবার চায়ের দোকানে চা বানাতে গিয়ে ইলেকট্রিক কেটলি থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হন তানভীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্কব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তানভীর স্থানীয়ন একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তার বাবার চায়ের দোকানে সহযোগিতা করতেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেএম