দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামে সরকারি চলাচলের রাস্তা ৮ থেকে ১০ বছর ধরে দখল করে রাখার অভিযোগ উঠেছে। রাস্তার ওপর বেড়া ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় টেপা পদুমশহর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েকশ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরকারি রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ে যাতায়াতসহ এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ এ পথ ব্যবহার করেন। তবে রাস্তার দুই পাশে বেড়া ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এতে ছোট শিশুদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।
এ ছাড়া রাস্তা সংকুচিত হওয়ায় স্থানীয় কৃষকদের কৃষিপণ্য পরিবহন, অসুস্থ রোগীকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া এবং জরুরি প্রয়োজনে মানুষের চলাচলেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগের পর সাঘাটা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামরুল ইসলাম ডালেচ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন। পরে একজন আমিনের মাধ্যমে সরকারি রাস্তার সীমানা সরেজমিনে পরিমাপ করা হয়।
স্থানীয়দের দাবি, পরিমাপের সময় কয়েকটি বসতবাড়ি ও স্থাপনার অংশ সরকারি রাস্তার সীমানার মধ্যে পড়েছে বলে চিহ্নিত করা হয়। এরপর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের রাস্তার জায়গায় থাকা স্থাপনা ও প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বলা হলেও তা সরানো হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির বলেন, রাস্তা দখলের একটি অভিযোগ পেয়েছি। দ্রুত সরেজমিন তদন্ত করে সরকারি রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
যে আই