দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার এসএন মার্কেটে অস্থায়ী ভাড়াটিয়ার মাধ্যমে দোকান জোরপূর্বক দখলের চেষ্টা, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৮ আগস্ট) বিকেলে এসএন মার্কেটে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও মার্কেটের মালিকপক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন এসএন টাওয়ারের মালিক মোছা. নাজমা আক্তার।
তিনি দীর্ঘদিন ধরে হেলাল, কুদ্দুস, মাসুদসহ কয়েকজনের বিরুদ্ধে মার্কেটের দোকানদারদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মার্কেটের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও জানান।
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দেওয়া অভিযোগে নাজমা আক্তার উল্লেখ করেন, গত ৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে এসএন টাওয়ারে প্রবেশ করে হামলা চালান। এ সময় তার স্বামী ও ছেলে বাধা দিতে গেলে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের মধ্যে একজন তার স্বামী রাহে নেওয়াজকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। তার ছেলে সায়মনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। একই সময় মার্কেটের বৈদ্যুতিক তার ও সিসি ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়।
নাজমা আক্তারের দাবি, ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের খুন করে মরদেহ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানে তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে মো. মাসুদ রানা, মো. সওকত আলী, মো. আল হেলাল, মো. আব্দুল কুদ্দুছ, শেখ রাসেল, মো. জহির, মো. মামুন ভূইয়া ও মো. সুলতানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কে