দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টি থেকে এ বছর ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই কৃতকার্য হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুজ্জামান বলেন, হুমায়ূন স্যারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সে কারণেই ভালো ফলাফল করতে পারছি। আশা করছি, এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, নেত্রকোনা জেলায় এবার শতভাগ শিক্ষার্থী পাস করা একমাত্র বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফেরাতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। তারা শ্রেণিকক্ষে ফিরলে ফলাফল আরও ভালো হবে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, উচ্চ বিদ্যালয় ও কলেজে বিতর্ক, বিজ্ঞান, ভাষা ও সাংস্কৃতিক ক্লাব গঠন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা পাঠ্যসূচির পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর ফলে শিক্ষার মান ও ফলাফল আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে।
যে আই