• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মৃত্যুকে ফাঁকি দিতে চান পুতিন, চলছে রহস্যময় পরীক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৬, ১৭:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৃত্যু কি তবে আর অনিবার্য নয়? বার্ধক্যের কাছে হার মানতে হবে না মানুষকে? এমনকি মানুষের আয়ু কি পৌঁছে যেতে পারে দেড়শ বছরের মাইলফলকে? শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও, এই অসম্ভব স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে মরিয়া রাশিয়া। আর সেই স্বপ্নের নেপথ্যে রয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৭৪ বছর বয়সী পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে এক রহস্যময় বৈজ্ঞানিক অভিযান। যেখানে মানুষের আয়ু বাড়ানোর সূত্র খুঁজতে গবেষণার কেন্দ্রে হাজার হাজার বানর। তাদের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি থেকে শুরু করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ—কোনো কিছুই বাদ যাচ্ছে না পরীক্ষার তালিকা থেকে। কিন্তু ঠিক কী খুঁজছেন বিজ্ঞানীরা? বানরের শরীরে লুকিয়ে থাকা কোন জৈবিক রহস্য বদলে দিতে পারে মানুষের মৃত্যুর সময়সীমা? আর এই গবেষণার চূড়ান্ত লক্ষ্য কি সত্যিই মৃত্যুকে জয় করা?

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল, দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই গবেষণার বিস্তারিত। এর নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা বলে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। তার পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে আছে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর। গবেষণার বিশেষ লক্ষ্য দীর্ঘজীবী বানরদের একটি দল, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।

সম্প্রতি মস্কোয় কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। করা হচ্ছে মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা। তিনি বলেন, মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা এই বানরদের ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।

কেবল পরীক্ষা নিরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এ প্রকল্প। কেন্দ্রের পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। এদিকে পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। খোলা মাইক্রোফোনে ধরা পড়া সেই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে।

পরে মস্কোতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে এটুকু আয়ুও যথেষ্ট নয় বলে অভিমত তার।

মানুষকে দীর্ঘায়ু করার চেষ্টায় বৈজ্ঞানিক তৎপরতার ক্ষেত্রে বানরের গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও গবেষণা চলছে রাশিয়ায়। ২০২৭ থেকে ২০২৯ সালের জন্য দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসে সর্বোচ্চ, আরও বাড়ানোর সম্ভাবনা

ভারতের ভিসা নীতিতে ‘বড় পরিবর্তন’, পর্যটন-চিকিৎসায় সুখবর

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, অতঃপর...

মানুষের আয়ু বাড়ানোর চেষ্টায় চলতে থাকা এসব অভিযানে যুক্ত আছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট বা অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানান।

অর্থাৎ, পুতিনের স্বপ্ন কেবল দীর্ঘদিন ক্ষমতায় থাকা নয়, বিজ্ঞানের সাহায্যে মানুষের স্বাভাবিক আয়ুর সীমাকেও চ্যালেঞ্জ করা। তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য খুঁজে পেলেই যে মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, তার কোনো নিশ্চয়তা এখনো নেই। মৃত্যুকে ফাঁকি দেওয়ার এই অভিযানে রাশিয়া কতটা সফল হয়, সময়ই তা বলে দেবে। তথ্যসূত্র: ডেইলি মেইল

এমজে

  • ভ্লাদিমির পুতিন
  • রুশ প্রেসিডেন্ট
  • বানর
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৬০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৬০
হামে এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭
হামে এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X