দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সখিপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিউ ঢাকা বেকারি, দেওয়ার ফার্মেসি, আবদুল্লাহ সুইটমিট ও সুমন সুইটমিটে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে মাদারীপুর র্যাব-৮-এর কামরুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহমেদ সহযোগিতা করেন।
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্যের মান, মূল্য ও মেয়াদসহ অন্যান্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।
এমএস/