দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অন্তত ২০০ শিক্ষার্থী। এ সময় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সমস্বরে শপথও পাঠ করে তারা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে লাল কার্ড প্রদর্শন ও শপথ পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সামনে বাল্যবিয়ে ও মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধের শপথ পাঠ করে শিক্ষার্থীরা এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে।
এমএস/