দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মো. মোতাহার মোল্লা (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শনিবার (৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১’র একটি দল রূপগঞ্জ থানার তারাব উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। র্যাবের কাছে তথ্য ছিল, ওই এলাকার মো. মোতাহার মোল্লার ভাড়া বাসায় বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে।
এর ভিত্তিতে সিপিসি-৩ কোম্পানি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিমের নেতৃত্বে সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ৮৪ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মোতাহার মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম