দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন। ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়ির চোরাচালান আনতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে কুলাউড়ার আলীনগর সীমান্তের ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিজিবি জানায়, ভোরে তারা মিয়াসহ ৪-৫ জন চোরাকারবারির একটি দল আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এসময় সেখানকার বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। তবে অন্য চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের অভ্যন্তরে ঢুকে অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে গেলে বিএসএফ এর গুলিতে তারা মিয়া যুবক নিহত হয়েছে। তার বিরুদ্ধে থানায় চোরাচালানের মামলা রয়েছে।
কেএম