• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর
  • মঠবাড়িয়া

জনদুর্ভোগ দেখে নিজ খরচে সড়ক সংস্কারে বিএনপি নেতা

পিরোজপুর প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২৬, ২০:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা সড়কে দুর্ঘটনা ও জনদুর্ভোগ দেখে নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা রাজু আহমেদ রাজা। উপজেলার থানাপাড়া ব্রিজ থেকে টিকিকাটা মাদ্রাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সংস্কার করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কোথাও কোথাও গর্ত এতটাই বড় হয়েছে যে, সড়কটি দেখলে পুকুরের মতো মনে হয়। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারী ও যানবাহন চালকদের। বিশেষ করে শিক্ষার্থী, ইজিবাইকচালক, মোটরসাইকেল আরোহী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ছিল বেশি। গর্তে পড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত বলে জানান স্থানীয়রা।

এদিকে সম্প্রতি সড়কের একটি অংশে একটি গাড়ি উল্টে যাওয়ার ঘটনা সামনে থেকে দেখেন টিকিকাটা ইউনিয়ন বিএনপি নেতা রাজু আহমেদ রাজা। এরপরই তিনি সড়কটির দুরবস্থা দূর করতে উদ্যোগী হন। পরে ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, রাজু আহমেদ রাজা বিভিন্ন সময় টিকিকাটা ইউনিয়নে মানবিক ও জনকল্যাণমূলক কাজ করেছেন। এই সড়ক দিয়ে সাপলেজা, আমড়াগাছিয়া ও টিকিকাটা মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সড়কটি বেহাল থাকলেও সংস্কার করা হয়নি। মানুষের দুর্ভোগের বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, সড়কের গর্তের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে সন্তানদের স্কুলে যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। সড়কটি সংস্কার হওয়ায় এখন অনেকটাই স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন

সন্তানের মুখে খাবার তুলে দিতে নিজের চুল বিক্রি, ঘরহীন রেহানার করুণ জীবন

ম্যাসেঞ্জারে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, থানায় অভিযোগ

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৯ লাখ টাকা

ইজিবাইকচালক রাব্বি বলেন, এই সড়কে প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হতো চালকদের। গর্তে পড়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও ছিল। অনেক দিন ধরে সড়কটি এমন অবস্থায় থাকলেও কেউ সংস্কারের উদ্যোগ নেননি।

রাজু আহমেদ রাজা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। পথচারীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।

কেএম

  • ​পিরোজপুর
  • বিএনপি
  • জনদুর্ভোগ
এ সম্পর্কিত আরও খবর
ম্যাসেঞ্জারে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, থানায় অভিযোগ
ম্যাসেঞ্জারে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, থানায় অভিযোগ
চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপির নেতা 
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপির নেতা 
দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে জামায়াত-এনসিপি : খোকন 
দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে জামায়াত-এনসিপি : খোকন 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।