• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ০৮ আগস্ট ২০২৬, ১৫:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। তবে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বের ওপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়। তাদেরকে অনেকবার বলেছি- একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেইল করেছে। শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা, নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে, পুরাতন বন্দোবস্তের ধারায়। তাদেরকে সংশোধন হতে বলবো। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন। বন্ধুর এবং কণ্টকাকীর্ণ পথ। এত সহজ নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা শেখ হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারত সরকার বিষয়টি বুঝবেন। দিল্লিতে বসে বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার বিরুদ্ধে এ দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে বয়ান দিয়ে যাচ্ছেন তিনি। সেই অভিযোগ আমাদের রয়েছে। ভারতের দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘যারা গণতান্ত্রিক আন্দোলন, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদের তৎপরতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতত্ত্ব এবং মিথ্যা বলার কোনো বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো শেখ হাসিনার বাক্স। তার ছেলেরও নাকি সেই অনুষ্ঠানে যোগদান করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েই শপথ নিয়েই বিরোধীদলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন। আমরা কখনও কারও নামে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে। আমরা তো পাল্টাতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘যে সমস্ত উসকানিতে আজকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেওয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে, প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে।’

আরও পড়ুন

চলতি মাসেই ফের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০

চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই ওয়ান ইলেভেনের বেনিফিশিয়ারি কে, ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই ওয়ান ইলেভেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। কারণ, আওয়ামী লীগের আমার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতা আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে। খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যেই স্পাত কঠিন ঐক্য সৃষ্টি হয়েছিল। সেটা ধরে রাখতে হবে। সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে এবং সেই ঐক্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’

কেএম

  • স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপির নেতা 
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপির নেতা 
দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে জামায়াত-এনসিপি : খোকন 
দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে জামায়াত-এনসিপি : খোকন 
মিরপুরে বিএনপি নেতা গুলিবিদ্ধ
মিরপুরে বিএনপি নেতা গুলিবিদ্ধ
জামায়াত আমিরের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে: রাশেদ খাঁন
জামায়াত আমিরের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে: রাশেদ খাঁন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।