• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

দেশ টিভি ডেস্ক
  ১৫ আগস্ট ২০২৩, ১৪:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে লাল-সবুজ ও সুগন্ধা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুগন্ধা পরিবহনের বাসচালক ও লাল-সবুজ পরিবহনের সুপারভাইজারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। যাত্রাপথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের ১৪ জন যাত্রী আহত হন। লাল-সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের আনার জন্য যাচ্ছিল। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

লাল-সবুজ পরিবহনের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন বলেন, আমাদের বাস শোক র‍্যালির জন্য কর্মীদের আনতে সুবর্ণচর যাচ্ছিল। অপরদিক থেকে আসা সুগন্ধা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আমাদের সুপারভাইজার এবং সুগন্ধার বাসচালকের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আমরা একজনকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করেছি।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, আমি আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। ইতোমধ্যে বাসচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমি তাৎক্ষণিক ৫০ হাজার টাকা দিয়েছি। সবার চিকিৎসার সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

জেবি

  • নোয়াখালী
  • ফায়ার সার্ভিস
  • হাসপাতাল
  • পুলিশ
  • আহত
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
নির্বাচনে মোটরসাইকেল ও যান চলাচল বিষয়ে প্রজ্ঞাপন জারি
নির্বাচনে মোটরসাইকেল ও যান চলাচল বিষয়ে প্রজ্ঞাপন জারি
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।