• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর
  • ফুলবাড়ী

দিনাজপুরে মাল্টা চাষে সবুজ বিপ্লব, জৈব পদ্ধতিতে সফল তরুণরা

দিনাজপুর প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ১৮:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দিনাজপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। জেলার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে মাল্টার বাগান। জৈব পদ্ধতিতে মাল্টা চাষ করে নতুন ও বেকার যুবকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মাল্টার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক কৃষি শ্রমিক। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলার বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় দ্রুত সম্প্রসারিত হচ্ছে মাল্টা চাষ। অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষি বিভাগের কারিগরি সহায়তায় গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক মাল্টার বাগান। জৈব পদ্ধতিতে পরিচর্যার ফলে গাছে গাছে এখন ঝুলছে প্রচুর মাল্টা। ফল বিক্রির পাশাপাশি উন্নত জাতের চারা উৎপাদন ও বিক্রি করেও বাড়তি আয় করছেন অনেক উদ্যোক্তা।

চাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি মাল্টা ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সার, জৈব ওষুধ, কিটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এতে প্রত্যাশিত লাভ পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।

মাল্টা চাষি শফি মাহমুদ বলেন, ‘এবার বারি-১ মাল্টা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। ফল বিক্রির পাশাপাশি চারা বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে। তবে সার, কিটনাশক ও শ্রমিকের খরচ অনেক বেড়ে যাওয়ায় লাভ কিছুটা কমে যাচ্ছে।’

আরেক চাষি জহুরুল ইসলাম বলেন, ‘মাল্টার বাজার ভালো থাকলে লাভ করা সম্ভব। সরকার যদি বাজার ব্যবস্থাপনায় সহযোগিতা করে এবং উৎপাদন খরচ কমাতে সহায়তা দেয়, তাহলে আরও অনেক তরুণ এই চাষে আগ্রহী হবেন।’

মাল্টার বাগানে কর্মরত এক কৃষি শ্রমিক বলেন, ‘আমি সকাল থেকে বিকেল পর্যন্ত এই বাগানে কাজ করি। এখান থেকে যে মজুরি পাই, তা দিয়ে এখন আমার সংসার ভালোভাবেই চলছে।’

আরও পড়ুন

নওগাঁ বিশ্ববিদ্যালয় / প্রশাসনের ব্যস্ততার মাঝেও শ্রেণিকক্ষে উপাচার্য

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লা মোস্তাফিন বলেন, ‌‌‘দিনাজপুরের আবহাওয়া ও মাটি মাল্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ এবং উন্নত জাতের চারা সরবরাহ করা হচ্ছে। সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে মাল্টা চাষ লাভজনক হবে এবং ভবিষ্যতে এর আরও ব্যাপক সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।’

কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, অনুকূল আবহাওয়া, সরকারি কারিগরি সহায়তা এবং বাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে দিনাজপুরে মাল্টা চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কার্যকর বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে এ খাতে আরও অনেক তরুণ উদ্যোক্তা যুক্ত হবেন এবং জেলার কৃষি অর্থনীতিতে মাল্টা চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেএম

  • দিনাজপুর
  • জৈব পদ্ধতি
  • মাল্টা চাষ
  • সবুজ বিপ্লব
এ সম্পর্কিত আরও খবর
মাছ চুরির দায়ে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু
মাছ চুরির দায়ে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু
দিনাজপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে দিনব্যাপী কর্মসূচি
দিনাজপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে দিনব্যাপী কর্মসূচি
দিনাজপুরে পুলিশকে লাথি মেরে আহতের অভিযোগ
দিনাজপুরে পুলিশকে লাথি মেরে আহতের অভিযোগ
দিনাজপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
দিনাজপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।