• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ
নওগাঁ বিশ্ববিদ্যালয়

প্রশাসনের ব্যস্ততার মাঝেও শ্রেণিকক্ষে উপাচার্য

নওগাঁ প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ১৮:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বিবিএ (অ্যাকাউন্টিং) বিভাগের প্রথম ব্যাচের প্রথম সেমিস্টারের ক্লাস পরিচালনা করছেন উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী। ছবি: দেশ টিভি
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বিবিএ (অ্যাকাউন্টিং) বিভাগের প্রথম ব্যাচের প্রথম সেমিস্টারের ক্লাস পরিচালনা করছেন উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী। ছবি: দেশ টিভি

দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের দেখা যায় প্রশাসনিক সভা, নীতিনির্ধারণ কিংবা দাপ্তরিক কর্মকাণ্ডে। কিন্তু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসেছেন। প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উপাচার্যের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে উঠেছেন একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের বিবিএ (অ্যাকাউন্টিং) বিভাগের প্রথম ব্যাচের প্রথম সেমিস্টারের কোর্সটি নিজেই পরিচালনা করছেন উপাচার্য। কোর্স আউটলাইন অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি ক্লাস নেওয়া হচ্ছে। প্রতিটি ক্লাসে আগের পাঠের সংক্ষিপ্ত পুনরালোচনা, শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর, মুক্ত আলোচনা এবং বিষয়ভিত্তিক পাঠদান করা হচ্ছে।

এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত উপস্থাপনা, দুটি ক্লাস টেস্ট এবং নির্ধারিত মূল্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে। পাঠদানের ভাষা ইংরেজি এবং শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যের ক্লাস কেবল পাঠ্যসূচি শেষ করার মধ্যে সীমাবদ্ধ থাকে না; বাস্তব উদাহরণ, আলোচনা ও অংশগ্রহণমূলক শিক্ষণপদ্ধতির মাধ্যমে প্রতিটি বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়।

প্রথম বর্ষের শিক্ষার্থী সাদাত বলেন, "উপাচার্য স্যার নিজে আমাদের ক্লাস নেন-এটি আমাদের জন্য গর্বের বিষয়। তিনি প্রতিটি বিষয় বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেন। ফলে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে।"

হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী রিদমি বলেন, "একজন উপাচার্য এত ব্যস্ততার মধ্যেও নিয়মিত ক্লাস নিচ্ছেন, এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। তিনি শুধু লেকচার দেন না, প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করেন এবং প্রশ্ন করতে উৎসাহ দেন।"

আরেক শিক্ষার্থী ফাতিমা বলেন, "প্রতিটি ক্লাসে আগের বিষয়ের পুনরালোচনা হয়, এরপর নতুন বিষয় শেখানো হয়। এতে পড়া সহজে মনে থাকে। আমরা মনে করি, এ ধরনের ক্লাস আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"

আরও পড়ুন

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ

কক্সবাজারে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন উপাচার্যের নিয়মিত পাঠদান শিক্ষার্থীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। এতে প্রশাসন ও একাডেমিক কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে ওঠে এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস, আলোচনা, উপস্থাপনা ও ধারাবাহিক মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপাচার্যের সরাসরি পাঠদান সেই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা একইভাবে নিয়মিত ও অংশগ্রহণমূলক পাঠদান অব্যাহত রাখবেন।

কেএম

  • নওগাঁ বিশ্ববিদ্যালয়
  • উপাচার্য
এ সম্পর্কিত আরও খবর
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখাল আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখাল আদালত
টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: চুয়েট উপাচার্য
টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: চুয়েট উপাচার্য
বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম
বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।