দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
বুধবার সকালে শহরের বাজার স্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
পরে জেলা পুলিশ, জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এদিকে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এমএস/