দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলায় মহাসড়কের পাশ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার নবীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের অবৈধ বালু উত্তোলনের পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই