দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার প্রধান আসামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন লিমনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজারহাট থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ হত্যা মামলায় ২৮ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত জিন্নাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই জয়নাল আবেদীন ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের ছেলে মো. সাকিব বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
যে আই