• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

‘অপারেশন শরতের তুফান’ হত্যা মামলা: হাসিনা-হারুনসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

ডেস্ক রিপোর্ট
  ০২ আগস্ট ২০২৬, ১৬:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের পাতারটেকে ‘অপারেশন শরতের তুফান’ নামে পরিচালিত অভিযানে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশিদ ও মার্জিনা রায়হান।

শুনানিতে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার সরকারের আমলে ভিন্ন রাজনৈতিক মত ও ইসলামী মতাদর্শের মানুষকে দমন করতে গুম, বিচারবহির্ভূত হত্যা ও ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। তিনি দাবি করেন, ওই সময় কাউকে গোপনে আটক রেখে পরে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হত্যার ঘটনা নিয়মিত ঘটত এবং এসব বিষয়ে বিভিন্ন সময়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে।

তিনি বলেন, ২০১৬ সালের ৮ অক্টোবর দেশের বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া সাতজনকে বগুড়ায় একটি গোপন বন্দিশালায় আটকে রাখার পর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে ‘অপারেশন শরতের তুফান’ নামে অভিযান পরিচালনা করে তাদের গুলি করে হত্যা করা হয়।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, নিহতদের মরদেহ নিতে আসা পরিবারের সদস্যদেরও তদন্তের ভয় দেখানো হয়। ফলে কেউ লাশ গ্রহণে এগিয়ে আসেননি। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন মো. ইবরাহীম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন নিহত ইবরাহীমের বাবা। পরে তদন্ত শেষে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানির জন্য সময় আবেদন করেন। তারা জানান, প্রয়োজনীয় নথিপত্র দেরিতে পাওয়ায় প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। প্রসিকিউশন এতে আপত্তি না জানালে ট্রাইব্যুনাল আগামী ১০ আগস্ট আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন

দুবাইয়ে জামিনে মুক্ত বেনজীর আহমেদ

কাদেরসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক ৪ আগস্ট

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাধা নেই

এ মামলার অন্য আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক, তৎকালীন এসবি প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এবং তৎকালীন সোয়াট টিম লিডার এসএম জাহাঙ্গীর হাছান।

বর্তমানে এ মামলায় একেএম শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন। রোববার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এমএস/

  • অপারেশন শরতের তুফান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।