দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আইন পেশার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল ও উদীয়মান সংগঠন নেতাকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত শেষ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ সিরাজ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী ও মো. হোসেন।
এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এমএস/