দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার হামলায় নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মন্ডলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কালাম মন্ডল, জিতুসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে নুর ইসলামের ওপর চড়াও হন এবং তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আমলা চালায় । এতে নুর ইসলাম গুরুতর আহত হয়
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে জিতু নামে একজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএম